ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ভারতে অভিনেতা থালাপতি বিজয়ের র‌্যালিতে পদদলিত হয়ে ৩১ জনের মৃুত্য

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুতে দেশটির রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) এক জনসভায় পদদলনে অন্তত ৩১ জন নিহত ও আরও বহু মানুষ আহত হয়েছেন। শনিবার তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতির জনসভায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।


তামিল নাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়াম হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ভারতের প্রভাবশালী এই সংবাদমাধ্যম।বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ হিসেবে ওই সমাবেশে বিপুল জনসমাগম হয়। সমাবেশ চলাকালে হঠাৎ ভিড়ের মধ্যে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। তাদের করুর মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।


দ্য হিন্দু-কে দেওয়া এক সাক্ষাৎকারে করুর মেডিকেল কলেজ হাসপাতালের ডিন আর. শান্তিমালার বলেন, এখন পর্যন্ত সাতজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন শিশুর মৃত্যু হয়েছে। নতুন রোগী আসছে এবং অ্যাম্বুলেন্স এখনও হাসপাতালে পৌঁছাচ্ছে। সঠিক পরিসংখ্যান জানাতে আরও কিছুটা সময় লাগবে।

ads
ads
ads

Our Facebook Page

↑